Wednesday, June 30, 2021

পাশে আছি

#পাশে আছি#

"হ্যাঁ পাশে আছি তোর"
হ্যাঁ এটাই,
এটাইতো বলে তারা,
যারা ঘিরে আছে আসে পাশে।

প্রতিনিয়ত যাদের ভরসা করে,
এক অবুঝ পাগল মন।

কিন্তু বাড়ায় না তো কেউ হাত...
বলে না তো উঠে আয়,
উঠে আয় এই হাত ধরে,
তবুও কেন বলে তারা,
কেন বলে শুধু পাশে আছি !!

তবে শুনে খুশি হয় মন,
চায় আবেগ ভরে সে মুখপানে,
ভাবে হয়তো এবার আসবে,
এবার আসবে সেই হাত খানি,
টেনে তুলবে যে তাকে।

কিন্তু বৃথাই ভাবনা,
আসেনা কোনো হাত, যা টেনে ধরবে,
টেনে ধরবে তাকে আপন করে,
যা জোগাবে ভরসা এগিয়ে যাবার,
দেবে ইন্ধন উপরে ওঠার।

তবে কি সবটাই মিথ্যে ?
একি তবে শুধুই লৌকিকতার আড়ম্বর ?
যার অন্তরে সব কিছুই হয় শূন্য।

তবে কি এগোতে হবে একাই ?
উঠে আসতে হবে শুধু নিজেরই চেষ্টায় ?
অবলম্বন কি তবে শুধু নিজেরই বিশ্বাস ?

অবশেষে তবে বুঝেছে মন,
বুঝেছে জীবনের এ এক অব্যক্ত দৃঢ় সত্য,
তাই এগিয়েছি ধীরে ধীরে,
এগিয়েছি নিজ বিশ্বাস কেই সঙ্গী করে,
দেখেছে সে সফলতার মুখ।

তবে এখনও কথা কিছু আসে কানে,
আরে সবসময়ই তো ছিলাম, আছি, থাকবো আমি পাশে।
শুনে আনমনেই শুধু মুচকি হাসে মন,
বলে "সত্যি তোরা ছিলিস পাশে,
এভাবেই তোরা থাকবি পাশে ।।"

No comments:

Post a Comment