সবাই ভাবছে হলো একি হঠাৎ,
SIR নাকি CAA
নাকি নতুন কিছুতে হবে সে বাদ।
করছে সবাই জোগাড় নথি,
খুঁজছে ভোটার আধার প্যান,
না জানি কি ভাগ্যে আছে,
মনে হয় সবই উপর ওয়ালার প্ল্যান।
ঘাটছে সবাই পুরোনো নথি,
সবাই খুঁজছে বাবার নাম,
বৃদ্ধাশ্রমে মা ফিরে পাচ্ছে,
তার হারানো সন্তান।
দাবী সবারই পুরোনো তারা,
বহুকাল ধরে তাদের বাস,
বহু যুগের বাসিন্দা তারা,
তাতে নেই কোনো সন্দেহের অবকাশ।
দাবী বহু যুগের ভোটার তারা,
দিয়েছে ভোট প্রতিবার,
তবে কেনো এখন লাগবে নথি,
এই প্রশ্নই এখন সবার।
চিন্তা সবার একই এখন,
যদি না পাওয়া যায় নথি,
যদি না পাওয়া যায় যোগ্য প্রমাণ,
না জানি হবে কোন দুর্গতি।
হতে হবে কি তাদের দেশান্তরী,
দিতে হবে অন্য দেশে পাড়ি,
হারাতে হবে নাকি সেসব কিছু,
যার ছিল তারা অধিকারী।
তবে ভয় এখন বৃথাই করা,
নেই ভয়ের কোনো কারণ,
থাকবে সবাই এই দেশেই,
যারা ছিল এই দেশেরই জনগণ।
পাবে তারা সব অধিকার,
পাবে যোগ্য সম্মান,
বাঁচবে সবাই নিয়ে পরিচয়,
সবাই ভারত মাতার সন্তান।