কি করে বলি কত সুন্দর তুমি,
কি করে বলি বলো,
যদি বলি তুমি চাঁদ,
আমার মনের আকাশে,
হবে কি তা যথাযথ ?
নাকি বলবো তোমায় গোলাপ,
আমার মনের বাগানে ?
নাকি বলবো তোমায় কত অমূল্য তুমি,
অমূল্য তুমি মুক্তার ন্যায় যা নিমজ্জিত মোর মনের সমুদ্র তলে।
নাকি বলবো তুমি সুন্দর ন্যায় শিশির কনা,
জমে থাকে যা শীতের ভোরের পাতায়,
স্নিগ্ধ করে যা চারিদিক।
না তবে হয়তো যথাযথ নয়,
হয়তো যথাযথ নয় কোনো অলঙ্কারই,
যা হতে পারবে এ রূপের সমতুল্য,
তাই তো বলি
তোমার রূপের,
তুলনা তুমিই।
তুমিই এক,
তুমি অমূল্য ।।