Friday, December 4, 2020

সাফল্য

          সাফল্য

জানি একদিন আসবে তুমি,
আসবে, হয়তো কোনো এক অজানা পথে,
অজানা কোনো ক্ষণে,
কোনো এক অজানা রূপে।
দীর্ঘ অপেক্ষার অবসাদে,
হয়তো হবো ক্লান্ত আমি,
হয়তো হবো বিধ্বস্ত বা হয়তো বিপর্যস্ত।
তবু অপেক্ষায় থাকবো আমি,
জানি আমি তব আসবে তুমি,
অজানা পথে, অজানা রূপে,
কোনো অলীক স্বপ্নের সাজে,
প্রতীক্ষার শত তমশার মাঝে,
একদিন ঠিকই আসবে তুমি,
একদিন কাছে আসবে তুমি।