হম....
ঠিক তুই শুধু... বন্ধুই বটে....
মনে আছে সেই দিন যেদিন প্রথম দেখেছিলাম তোকে...
একটা সাদা জামা আর নীল জিন্সে...
তাকিয়ে ছিলাম বিভোর ভাবে...
তবে বুঝেছিলাম ধরা ছোয়ার বাইরে তুই...
হমম.... ধরা ছোয়ার বাইরে তুই....
তবে আলাপ কিন্তু হল...
আলাপ হল তবে ভাগ্যের লেখাতে অন্যের প্রেমের লেখক রূপে...
শুরু হলো তাদের প্রেম....আর আমাদের.......
আমাদের....আমাদের বন্ধুত্ব....
ওই তোর সেই ছোট্ট ছোট্ট খেঁয়াল রাখা গুলো...আমাদের বন্ধুত্ব...
রাতে টিউশন ফিরতে রাত হলে তোর আমায় বাড়ি পৌঁছে দেওয়া...আমাদের বন্ধুত্ব...
তোর শরীর খারাপে তোর বাড়ি গিয়ে তোর পাশে বসে থাকা...আমাদের বন্ধুত্ব...
আমার রাগ জেদ গুলো তোর সহ্য করা...আমাদের বন্ধুত্ব...
অন্যের প্রেমের গল্পো লিখতে অজান্তেই একে অপরে তে হারিয়ে যাওয়া....আমাদের বন্ধুত্ব...
তবে আজ...আজ তুই তো অন্য কারোর...
অন্য কারোর স্বপ্নের সাথী তুই...
পাশে তব আমি আছি আজও তোর...
তবে সাথে তুই অন্য কারোর...
হয়ত এভাবেই পাশে থেকে যাব তবে সাথী হবো না কখনো....
রয়ে গেলাম শুধু বন্ধু আমি তোর...
তুই ভালোবাসা হলি অন্য কারোর...
ভালোবাসা হলি অন্য কারোর...
@সুদীপ দে