Tuesday, February 14, 2023

ভালোবাসার দিন

ভালোবাসা কি হয় এক দিনে ?

তবে হবে কেন ভালোবাসার

একটি মাত্র দিন?

কিভাবে বোঝাবে,

কিভাবে বোঝাবে কেউ,

শত মুহূর্তের পরিণতিতে প্রাপ্ত ভালোবাসা,

শুধু একটি মুহূর্তে?

আদেয় কি সম্ভব,

সম্ভব কি,

শত সহস্র অনুভূতির আবেগে গড়া যে ভালোবাসা,

তা শুধু একটি বাক্যে প্রকাশ করে দেওয়া?

না, হয়তো সম্ভব নয়,

তাই হয়না ভালোবাসার কোনো দিন,

হয়না কোনো সংজ্ঞা,

না হয় কোনো শব্দ সমষ্টি,

যা করতে পারে ভালোবাসার

সম্পূর্ণ বহি প্রকাশ।

ভালোবাসাতে হয় শুধু অনুভূতি,

যা প্রকাশ পায় হৃদয়ের ভাষায়,

প্রতিনিয়ত প্রতিটি ক্ষনে

যা বোঝায় তার উপস্থিতি।

তাই ভালবাসার হয়না কোনো একটি মাত্র দিন,

সত্যি কারের ভালোবাসায়,

প্রতিটি দিন ভালোবাসার দিন।