তবুও থেকে যাবে সবটাই
স্মৃতির পাতায়,
থেকে যাবে সেই দিনগুলো,
থেকে যাবে সেই পথ।
মনে পড়ে এখনও,
এখনও সেই.....
না থাক সে অনেক কথা।
তবে হয়তো আজ দূরত্ব অনেক,
তবুও থাকো প্রতিদিন তুমি,
থাকো তুমি প্রতিটি ক্ষণে,
মনের ভিতরে নিরব গোপনীয়তায়।
হয়তো এটাই নিয়তি,
হয়তো এটাই শেষ পরিণতি।
তবে এখনও যখন
আনমনা হয়ে চাই অতীতের পানে,
এখনও দেখতে পাই
হাতে হাত ধরে হাঁটছে দুটি প্রাণ,
দেখে খুশি হয় মন,
ভাবে এভাবেই থেকে যাক এরা অতীতে,
বর্তমানে নাই হোক মিল,
তবুও অতীতে থেকে যাক
হাতে হাত দিয়ে দুটি প্রাণ,
অতীতের পাতায় স্মৃতি হয়ে,
এভাবেই থেকে যাক দুটি প্রাণ।