Wednesday, September 7, 2022

ভাঙ্গা স্বপ্ন

বাড়িয়েছি হাত বাড়ে বাড়ে,
চেয়েছি ছুঁয়ে দেখতে তোমায়।
তবে দাওনি ধরা,
দাওনি ধরা তুমি,
রয়ে গেছ সদা দূরে বহু দূরে।
তাই আজ সব স্বপ্নের অবসানে,
একাকীত্বের সান্নিধ্যে যখন উদাস হয় মন,
ভাবে কোথা ছিলো তব ত্রুটি,
যার ফল স্বরূপ আজ এত দূর তুমি।
তবে জানি আর আসবে না তুমি,
হবে না পূর্ণ তোমায় ছুঁয়ে দেখার স্বপ্ন।
তবে অবশেষে বুঝেছে মন,
করেছে নিজেকে শক্ত।
বেধেছে সে নিজ নতুন এক লক্ষ্য,
তবে ভোলেনি সে না পাবার সেই দুঃখ।
তাই আজ সে বাড়িয়েছে গতি,
হয়েছে দ্রুত থেকে দ্রুততর।
আসলে বোঝে সে আজ না পাবার যন্ত্রণা কি,
আর বোঝে সে স্বপ্ন ভাঙ্গার দুঃখ কত বড়।।