Saturday, June 12, 2021

অকর্মণ্য

" কী আজ দেরি করলে ফিরতে ? " গেট খুলতে খুলতে জিজ্ঞাস করলো তাপসের বউ..

তাপস : " ছেলে কোথায় ? "

তাপসের বউ : " ছেলে.......!!!! ওই তো ঘরে বসে আছেন লাট সাহেব...."

বউয়ের মেজাজ গরম দেখে এবার তাপস আসতে করে জিজ্ঞাস করলো....

তাপস : " কিছু হয়েছে নাকি....?"

তাপসের বউ : " কিছু হয়েছে....!!!! তোমার গুণধর ছেলের অঙ্কের খাতা বেরিয়েছে আজ... ১০০তে ২০ পেয়েছেন মাত্র...ইসস লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে...আমাদের বিল্টুর সাথেই স্কুলে যায় দাস বাবুর ছেলে ক্লাসে হাইয়েস্ট পেয়েছে এখুনি ফোন করে দাস বাবুর বউ বললো...ক্লাসে নাকি সবচেয়ে খারাপ তোমার গুণধর ছেলেই পেয়েছে.... ছি ছি কি ভাবে মুখ দেখাবো সবার কাছে...."

এসব শুনে রাগে তেলে বেগুনে জ্বলে উঠলো তাপস...

তাপস : " বিল্টু....এই হতচ্ছাড়া বিল্টু...এদিকে আয়...এদিকে আয় বলছি..."

ভয়ে ভয়ে নিজের ঘর থেকে কাঁদো কাঁদো মুখ করে বেরিয়ে বিল্টু বললো...

বিল্টু : " আর হবে না বাবা....প্রশ্ন খুব কঠিন ছিল..."

বিল্টুর এই সামান্য ক্ষমা প্রার্থনায় মন গল্লো না তাপসের...যতই হোক দাস বাবুর ছেলের কাছে হেরে গেছে বিল্টু...দুটো করে মাস্টার রেখেও কি ভাবে হারতে পারে বিল্টু....না না এই অপরাধের একটাই শাস্তি...মার শুধু মার....

যেমনি ভাবা তেমনি কাজ...শুরু হলো উত্তম মধ্যম...

বিল্টু মার খেতে খেতে বারবার ক্ষমা চাইতে লাগলো...

বিল্টু : " আর করবো না বাবা...আর মেরো না... ও মা...আর মেরো না..."

তাপসের বউ : " এই সব হয়েছে তোমার জন্য...আরো দাও ওকে ক্রিকেট খেলতে..."

কথাটা শুনে এবার তাপসের চোখ গেলো বিল্টুর আগের সপ্তাহেই "Bengal Junior Inter School Cricket Tournament"- এ " man of the tournament " প্রাইজ পাওয়া নতুন ব্যাটটার দিকে...
সঙ্গে সঙ্গে ব্যাটটাকে নিয়ে এই আছার মারলো তাপস...
এবার বিল্টু তার সাধের ব্যাট টাকে জড়িয়ে ধরে বললো..
বিল্টু : " বাবা প্লিজ এটাকে ভেঙ্গ না..বাবা প্লিজ.."

কিন্তু বিল্টুতো আর কোনো ছোট অপরাধ করেনি...ক্লাস সেভেনের অঙ্ক পরীক্ষায় ফেল করেছে সে..অগত্যা বিল্টুর সে আর্জিও খারিজ হয়ে গেলো...বরং সাথে সেই ব্যাটেরই এক দুই ঘা জুটলো বিল্টুর কপালে...
অবশেষে বিল্টুর সাধের ব্যাটটা দু টুকরো হয়ে গেলো..
দুর থেকে তা শুধু দেখা আর কান্না বাদে আর কিছু করারও ছিল না বিল্টুর..

দূরে দাড়িয়ে থাকা বিল্টুর উদ্দ্যেশ্যে এবার তাপস বললো...
তাপস : " আর যদি কখন তোকে খেলতে দেখেছি তবে দেখ তোর আমি কি করি...স্কুল থেকে সোজা ঘর"

এবার নিজের বউয়ের উদ্দেশ্যে বললো তাপস...

তাপস : " এই তুমি দাস বাবুর বউকে জিজ্ঞাস কোরো তো তাদের ছেলের অঙ্কের টিউটর আমাদের বিল্টু কে পড়াবে নাকি...যদি রাজি হয় তাহলে এই সপ্তাহ থেকেই ওর আর একটা টিউশন বাড়িয়ে দাও...ওই বিকালের টাইমটা ওকে আর মাঠে যেতে দিও না ওই টাইম টাই নতুন অঙ্কের টিউশন টা করিয়ে দাও..." 

তাপস : " যেই অঙ্ক গুলো পরীক্ষায় এসেছে সেগুলো তোর স্যার করায় নি তোকে ....."

বিল্টু : " হ্যাঁ বাবা স্যার করিয়েছিল..."

তাপস : " তো তুই বুঝতে পারিসনি ? "

বিল্টু : " না বাবা পেড়েছিলাম..."

তাপস : " তাহলে ভুল হলো কেনো...."

চুপ করে দাড়িয়ে রইলো বিল্টু...

তাপস : " এক্ষুনি খাতা খুলে সব অঙ্ক গুলো একবার দেখে নিয়ে তারপর সেগুলো করে দেখাবি তারপর আজ খেতে পাবি..."

এবার নিজের বউয়ের উদ্দেশ্যে বললো তাপস..

তাপস : " এই ওর অঙ্ক না হলে আজ খেতে দেবে না ওকে "

দু ঘন্টা পর অঙ্ক খাতা হাতে নিজের রুম থেকে বেরোলো বিল্টু...
বিল্টু দেখলো তার বাবা মা দুজনে বসে টিভিতে জনপ্রিয় ডান্স শো " Bengal Dance Star Junior " দেখছে...

বিল্টু : " বাবা অঙ্ক হয়ে গেছে..."

তাপস : " আর কি করবো...যাও বই খাতা গুছিয়ে নাও কালকের স্কুলের...আর খেলার মাঠে যেনো আর না দেখি...মনে থাকে যেন..."

অগত্যা চুপ চাপ নিজের রুমের দিকে হাটা দিল বিল্টু। শুধু ফেরার সময় শুনলো তার বাবা তার মাকে বলছে..

বিল্টুর বাবা : " কি ভালো নাচ করে দেখো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে গুলো...দেখেও ভালো লাগে...ভাগ্যবান বাবা মা এরা...এসব বাচ্ছরাই বড় হয়ে কিছু করবে...
আর আমাদের হয়েছে এক...অকর্মণ্য..."

মুচকি হেসে নিজের রুমে চলে গেলো বিল্টু....




লেখক : সুদীপ দে








No comments:

Post a Comment