সকাল সকাল ফোনের আওয়াজে ঘুম ভাঙ্গলো সুমনের।
উফ কি ভয়ানক স্বপ্ন.......ঘামে পুর জামাকাপর ভিজে গেছে সুমনের।
পাশে বাজতে থাকা ফোন টার দিকে ছখ গেল সুমনের।
সুবীর ফোন করেছে। হাতে নিএয়া ফোনটা রিসিভ করতেই অপাস থে সুবীর বলে উঠল
" কি রে উঠেছিস ? কখন থেকে ফোন করছি...।। রেডি হয়ে নে তাড়াতাড়ি। শিয়ালদা থেকে 7:30 এর ট্রেনটা ধরবো কিন্তু দেরি করিস না, আমি ফ্রেশ হয়ে আসছি তোর রুমে।"
উত্তরে শুধু "হুম" বলেই ফোন রাখলো সুমন।
বিছানায় বসে বসে কাল রাতের স্বপ্নটা নিয়ে ভাবল সুমন, " হঠাৎ কেন এরম একটা স্বপ্ন দেখল সে, না হয়ত কাল জঙ্গল আর বাঘ নিয়ে এতো আলোচনার জন্যই হয়ত এরম ভুলভাল স্বপ্ন দেখেছে সে...।"
আসলে এই শীতে ওদের সুন্দরবন যাবার প্ল্যান ঠিক হয়েছে। আজ থেকে এক বছর আগে মেডিকেল কলেজ ডাক্তারি পড়তে এসে আলাপ হয় দুজনের। তখন থেকেই দুজনে যেন এক আত্মাপ্রাণ। এই শীতে ঘুরতে যাবার কথা উঠতেই হঠাত্ই সুন্দরবন যাবার কথাটা বলে বসলো সুবীর। সুমনও কখনও সুন্দরবন যায়নি, শুধু তার দাদুর কাছে গল্প শুনেছে তাই সুবীরের সুন্দরবন যাবার প্রস্তাবে সাথেসাথেই রাজি হয়ে গেলো সুমন। সুবীর অনেক দেখে শুনে সুন্দরবনের মারিচপুর গ্রামে যাবার কথা বলল, ওখানে সরকার থেকে টুরিস্টদের জন্য ক্যাম্প করেছে, বেশ ভালো ঘোরার জায়গা আছে, ভাগ্য ভালো হলে বাঘের ডাকও শোনা যায়, অনেক ভ্বসে...।" দেখেছে সুবীর। আর সরকার থেকে ক্যাম্প করাতে খরচটাও বেশ কম তাই দুই বন্ধুতে মারিচপুর যাবারই সিদ্ধান্ত নিলো।
"কিরে রেডি হলি ?" এই বলে গেট খুলে ঘরে ঢুকলো সুবীর।
"হ্যা রে এই জুতো পড়ছিলাম, চল" বলল সুমন।
দুই বন্ধুকে রওনা দিলো শিয়ালদা স্টেশনের দিকে। দুটো ক্যানিং এর টিকিট কেটে ট্রেনে উঠে পড়ল তারা। ভাগ্যক্রমে জানলার ধারে সিটটাও পেয়ে গেল দুজনে।
"কিরে কেমন লাগছে ?" প্রশ্ন করলো সুবীর
" কেমন এর লাগবে, এই তুই সব বুকিং গুলো করে নিয়েছিলিস তো ? " জিজ্ঞাস করলো সুমন।
"হ্যা রে ক্যানিং নামবো ওখান থেকে টোটো করে পুরো স্পটে চলে যাওয়া যাবে, আমি ভ্লগে সবটা দেখে নিয়েছি, তুই চিন্তা করিস না" বলল সুবীর।
ধীরে ধীরে ট্রেন এগিয়ে চলল, আর সাথে এগিয়ে চলল দুই বন্ধুর কথা বার্তা। কলেজের কথা থেকে ছোট বেলায় শোনা সুন্দরবন সর্ম্পকের গল্প সবই আলোচনা হতে লাগলো।
সুমন মনে মনে একদুবার রাতের স্বপ্নটার কথা সুবীরকে বলবে ভাবল, কিন্তু বললে সুবীর হয়ত আবার তার হাসি ওড়াবে, ভাববে হয়ত সে ভয় পেয়েছে, না না এসব বলে হাসির পাত্র হয়া যাবে না কোন ভাবেই, একটা ভুলভাল স্বপ্নকে এতো গুরুত্ব দিলে হবে নাহ......।" এসবই মনে মনে ভাবছিল সুমন হঠাৎ প্রশ্ন করলো সুবীর "এই বাঘ দেখার প্ল্যান করবি ?"
" বাঘ দেখা মানে? তুই কি জঙ্গলে ঢোকার প্ল্যান করছিস নাকি ? ভাই ওগুলো কিন্তু অ্যালাও করে না শুনেছি, বেকার পুলিশ কেস কিছু হলে তখন প্রবলেম হবে, আমি তো বাড়িতেও বলিনি যে সুন্দরবন আসছি " বলল সুমন।
" আরে শোন না কোনো কেস হবে না, আমি প্ল্যান করেছি বিশ্বাস কর চাপ হবে নাহ, নৌকায় করে রাত্রি বেলায় বেরোবো, নদীর খারি ধরে নিয়ে যাবে, বাঘ আসে ওই টাইমে আর যদি না আসে তাহলে এমনিও রাতের বেলায় নৌকায়, ব্যাপারটা মন্দ হবে না কিন্তু" বলল সুবীর।
" কিন্তু সেসব পাবি কোথায় ? " জিজ্ঞাস করলো সুমন।
" সে চিন্তা করিস না, আমি ভ্লগে দেখছিলাম ওখানে খোজ নিলেই এগুলো ম্যানেজ হয়ে যায়, ওসব তুই চাপ নিস না আমি ব্যবস্থা করে নেবো " বলল সুবীর।
" তবে ভাই তুই বাড়িতে জানালি না কেন যে তুই সুন্দরবন যাচ্ছিস ? " জিজ্ঞাস করলো সুবীর।
" আরে সে আর বলিস না, আমাদের বাড়িতে সুন্দরবন যাবার নাম শুনলেই সবার মুখ চোখ বেকে যায়, ওখানে গেলেই নাকি বাঘের খপ্পরে পড়ে বিপদ হবে তাই ওসব জাগাতে যাওয়া যাবে না, তবে আমার ঠাকুরদা বেঁচে থাকতে অনেক গল্প শুনেছি ঠাকুরদার কাছে, এই মারিচপুরেই নাকি একবার আমার ঠাকুরদা এসছিলেন একটা কাজে " বলল সুমন।
" সেকি তোর ঠাকুরদা এখানে কাজে এসছিল, তাহলে তো গল্প জমে যাবে, তোর ঠাকুরদা তান্ত্রিক ছিল তো, তার কাজ মানে তো নিশ্চই কোন ভৌতিক কাণ্ড, ব্যপক ব্যাপার ভাই, বল বল কি কেস ? " বেশ কৌতূহলের সাথেই জানতে চাইলো সুবীর।
" থাক আর গল্প তোর শুনে কাজ নেই, ওই দেখ ক্যানিং ঢুকছে, চল নামতে হবে " বলল সুমন।
" সে নামতে হবে কিন্তু ভাই গল্পটা কিন্তু বাকি রইলো, রাতে নৌকায় কিন্তু শোনাতে হবে, বাঘ না পাই তোর ঠাকুরদার ভূতের গল্পই না হয় এনজয় করবো " হাসতে হাসতে বলল সুবীর।
অবশেষে বেলা 11টা নগদ দুই বন্ধুতে মারিচপুর গ্রামের ট্যুরিস্ট ক্যাম্পে পৌঁছালো। বেশ ভালই ব্যবস্থাপনা। সরকারি ক্যাম্প বলে কোনো খামতি নেই। সুবীর কাউন্টারে গিয়ে বুকিং এর টোকেনটা দেখাতেই একটা সুন্দর রুম পাওয়া গেলো।
" ওই চট জলদি তুই ফ্রেশ হয়ে নে, আর আমি এদিকে একটু দেখি রাতের ব্যাপারটা কি ব্যবস্থা করা যায় " এই বলে রুম থেকে বেরিয়ে গেল সুবীর।
বেশ কিছুক্ষণ পর সুবীর ফিরে আসলো। ওর মুখের প্রসন্নতা দেখেই সুমন আন্দাজ করেছিল যে যেই কাজের জন্য সুবীর গেছিল সে কাজ তার হয়েছে।
" রাতের নৌকা কত নেবে বলল ? " জিজ্ঞাস করলো সুমন।
এবার একটু মুচকি হেসে সুবীর বলল " বুকিং হয়নি কিন্তু ভাই খোজ পেয়েছি, যা বুঝলাম এই মারিচপুর গ্রামের দক্ষিণ দিকে একদম শেষ প্রান্তে একটা খাড়ি আছে, সেখানে কেউ খুব একটা যায় না। রাতের বেলা 9টা 10টা নাগাদ ওখানে গেলে নৌকার মালিককে 1000 - 1200 দিলেই সে রাজি হয়ে যায়, আমি জায়গাটা বুঝে নিয়েছি, এখন চল লাঞ্চটা সেরে রেস্ট করেনি, রাতে বেরোতে হবে।"
যেমনি ভাবা তেমনি কাজ, তাড়াতাড়ি ডিনার করে রাত 10টা নাগাদ সুবীর সুমনকে নিয়ে হাজির হলো সেই গ্রামের দক্ষিণ প্রান্তের নির্জন খাড়ীর ধারে, কিন্তু আজ কোনো নৌকা দেখতে পাওয়া যাচ্ছে না। এখন কি করবে মনে মনে ভাবছিল দুজনে, হঠাতই দুর থেকে একটা নৌকা দেখা গেলো।
" ও মাঝি যাবে নাকি ? " চিৎকার করে জিজ্ঞাস করলো সুবীর।
"কত দূর ?" উত্তর এলো
" আরে তুমি পারে এসো বলছি " বলল সুবীর।
ধীরে নৌকাটা পারে এসে দাড়ালো।
"কত দূর যাবে বাবু ?" শালে মোড়া এক মানব আকৃতির ভেতর থেকে প্রশ্ন এলো।
" যাবো বলতে, একটু বাঘ দেখাতে নিয়ে যাবে ? ভালো টাকা বকশিস দেব। কলকাতা থেকে এসছি বাঘ দেখব বলে, একটু নিয়ে চলনা...." বেশ অনুরোধের সুরেই বলল সুবীর।
বেশ কিছুক্ষণ কোনো উত্তর এলো না।
" এ মনে হয় যাবে না ভাই, ছাড় ফেরত চল, " ফিশ ফিশ করে বললো সুমন।
মনে হলো লোকটা যেন সুমনের কথার উত্তরেই বলে উঠলো " যাবনা তো বলিনি"।
" এই যাবে রাজি হয়েছে, চল চল ওঠ তাড়াতাড়ি" এই বলে ঝটপট নৌকায় উঠে গেলো সুবীর, সুমনও পেছন পেছন উঠে এলো নৌকায়।
ধীরে ধীরে পার ছেড়ে এগিয়ে চলল নৌকা।
পূর্ণিমার চাঁদের আলোয় রাতটা আজ মন্দ লাগছিল না সুমনের।
" ও দাদা বলছি বাঘ আসে এদিকটায় ? আজ দেখা মিলতে পারে ? " বলল সুবীর।
উত্তরে শুধু একবার মাথা নাড়া বাদে আর কোনো উত্তর করলো না মাঝি।
সুবীর আবার বলে উঠলো " উফফ আজ যা লাগছে না, হেব্বি ব্যাপার কিন্তু বল, এরম মাঝ রাতে পূর্ণিমার চাঁদের আলোতে নৌকায় বসে দুধারে ঘন জঙ্গল, হেব্বি এডভেঞ্চার কিন্তু.....
এই ভালো কথা তোর ঠাকুরদার ওই ভূতের গল্পটা বল এবার শুনি, বাঘ না পাই নিদেনপক্ষে তোর গল্প শুনে যদি একটা ভূতও আসে তাহলেও চলবে....."
"ও মাঝিদা তুমি ভূতে ভয় পাওনাকি ? " হাসতে হাসতে জিজ্ঞাস করলো সুবীর।
কোনো উত্তর না পেয়ে সুবীর আবার বলে উঠলো " এই ভাই তুই শুরু কর তোর গল্প, মাঝিদাও শুনুক তোর গল্প, তান্ত্রিকের নাতির মুখ থেকে ভূতের গল্প শোনা, আলাদাই একটা ব্যাপার...."এই বলে হাসতে শুরু করলো সুবীর।
"ঠিক আছে গল্প বলবো কিন্তু গল্পের মাঝে ইয়ার্কি করলে কিন্তু হবে না" বলল সুমন।
" জো হুকুম মাই লর্ড, নে নে এবার শুরু কর দেখি " বলল সুবীর।
সুমন শুরু করলো :
" অনেক দিন আগে এই মারিচপুরের গ্রামে একবার বাঘের খুব উপদ্রব দেখা দেয়। সমস্ত গ্রামের মানুস বাঘের ভয়ে তথস্ত হয়ে থাকতো। প্রথম প্রথম বাঘ শুধু পোষা গরু ছাগল নিয়ে যেত কিন্তু ধিরে ধিরে পরিস্থিতি আরও খারাপ হল, এক রাতে এক বাড়ির দাওয়া থেকে রাতের বেলা একজন বয়েশ পনেরর ছেলে নিখজ হল। পরের দিন গ্রামের এই দক্ষিন দিকের জঙ্গলেই পাওয়া গেল তার মৃতদেহ, তবে মৃতদেহের মাথাটা কিন্তু পাওয়া গেল না, দেহের ক্ষত দেখে গ্রামবাসিরা বুঝতে পারল যে এটা সেই বাঘেরই কাজ। এরপর শুরু হল প্রতিনিয়ত এরম বাঘের উপদ্রব। প্রতিদিনই কেউ না কেউ বাঘের শিকার হতে থাকল। গ্রামের লোকেরা এর থেকে বাঁচার জন্য গ্রামের মোরলেরকাছে গেল। মোড়ল সব শুনে বাঘের শিকার করার সিদ্ধান্ত নিল। একদিন রাতে পরিকল্পনা মাফিক ফাঁদ পাতা হল বাঘের জন্য। যথারীতি বাঘ ধরাও পড়ল। গ্রামের লোকেরা জালের মধ্যে আটকে থাকা বাঘকে পিটিয়ে হত্যা করল, সবাই খুশী মনে বাড়ি ফিরে গেল, গ্রামের মোড়লও সগৌরবে বাড়ি ফিরে এল। কিন্তু বিপদটা এল কিছুদিন পর। আবারও একই ভাবে শুরু হল বাঘের উপদ্রব। গ্রামের লোকেরা ভাবলো হয়তো ওই বাঘটার জুড়ি হবে এই বাঘটা। গ্রামের মোড়লের নির্দেশে ফের ফাঁদ পাতা হল বাঘের জন্য। কিন্তু বাঘ জালে আটকা পরার পর সবাই আশ্চর্য হয়ে দেখল যে এই বাঘ সেই বাঘটাই যাকে কিছুদিন আগে জালের মধ্যেই পিটিয়ে মেরেছিল এবং তার থেকেও আশ্চর্য ব্যাপার হল যে বাঘটা দেখতে দেখতে চোখের সামনে ধীরে ধীরে হাওয়াতে মিলিয়ে গেল। এই দেখে গ্রাম বাসীরা খুব ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারল যে এটা শুধু কোন বাঘের কাজ না, এর পেছনে লুকিয়ে আছে কোন বৃহৎ অশুভ শক্তি। এর ফলে গ্রামের লোকেরা চিন্তায় পরে গেল। ভয়ের মধ্যে তাদের দিন কাটতে লাগলো। গ্রামের মোড়লের ছোট বেলার বন্ধু ছিল আমার ঠাকুরদা। সে ঠিক করলো আমার ঠাকুরদাকে সবটা জানাবে এবং তার সাহায্য নেবে। আমার ঠাকুরদা মোড়লের থেকে পাওয়া চিঠিতে সমস্ত ঘটনা জেনে মারিচপুর গ্রামের দিকে রওনা দিল। এখানে এসে মোড়লের কাছে সমস্ত ঘটনা শুনে ঠাকুরদা নিজে ব্যাপারটা অনুসন্ধান করে দেখবে ঠিক করলো। প্রথম দিন লাশটা যেখানে পাওয়া যায় , মোড়লের থেকে সেই জায়গাটা জেনে নিয়ে সেই স্থানে গিয়ে অনুসন্ধান শুরু করেন আমার ঠাকুরদা। বেশ কিছু দিন অনুসন্ধানের পর সে বুঝতে পারে যে এটা শুধু কোন সাধারন প্রেতে আত্মার কাজ না, এ আরও শক্তিশালী কোন কিছু। আমার ঠাকুরদা মোড়লকে গ্রামের সবাইকে এক জায়গাতে জড় হতে বলল। গ্রামের মোড়লের নির্দেশে গ্রামের সবাই মোড়লের বাড়ির উঠানে জড় হল। আমার ঠাকুরদা নিজের পরিছয় দিয়ে সবার উদ্দেশ্যে বলল " দেখুন আপনাদের গ্রামে বেশ কিছু দিন ধরে যেসব ঘটনা ঘটেছে তার জন্যই আপনাদের গ্রামের মোড়ল আমায় এখানে আসতে বলে, এখানে এসে বেশ কিছুদিন অনুসন্ধান করে আমি আমার তন্ত্র সাধনার বলে বুঝতে পারি যে আপনাদের গ্রামে ঘটে যাওয়া ঘটনা গুলর পেছনে আছে এক পিশাচ সিদ্ধ তান্ত্রিক। আপনাদের গ্রামের দক্ষিণ দিকের জঙ্গলটাতে সে নিজের আস্তানা তৈরি করে। এই কাপালিক রুপ বদলের বিদ্যায় পারদর্শী হওয়াতে সে বাঘের রূপ ধরে আপনাদের বাড়ি থেকে গরু ছাগল নিয়ে গিয়ে নিজের যজ্ঞের বলীর কাজে ব্যবহার করতে লাগলো। ধীরে ধীরে তার যজ্ঞ আর বৃহত্তর হয়ে উঠল এবং এবার তার দরকার পড়ল মানুসের রক্তের তাই একে একে মানুষ বাঘের শিকার হতে শুরু করলো। তার আরাধ্যা দেবতাকে ৩০ টি মানুসের মাথার খুলি দিয়ে বানানো মালা অর্পণ করে সে অমরত্ত লাভ করতে চায়।
"কিন্তু আমরা তো সেই বাঘকে নিজের হাতে পিটিয়ে মেরেছিলাম, তারপরও সেই বাঘ ফিরে এল কি ভাবে?" এক গ্রামবাসী প্রশ্ন করলো।
আমার ঠাকুরদা ফের বলতে শুরু করলো, " হম তোমরা তাকে পিটিয়ে মেরেছিলে ঠিকই কিন্তু মৃত্যু তো শুধু দেহের হয়। সেই তান্ত্রিকের আত্মা নিজের কাজ পুরন করতে ফিরে এসেছে এবং সে নিজের যজ্ঞ পুরন না করে যাবে না।"
এই শুনে গ্রামবাসীদের মধ্যে শোরগোল পরে গেল। তারা সবাই আমার ঠাকুরদা কে বলল " ঠাকুর মশাই আপনি কিছু একটা করুন, আপনি আমাদের বাঁচান।"
"উপায় একটা আছে কিন্তু তাতে মনের জোর চাই" উত্তর করলো আমার ঠাকুরদা।
"আমরা সবকিছু করতে রাজি ঠাকুরমশাই, আপনি শুধু আমাদের বাঁচান" একসাথে বলে উঠল গ্রাম বাসীরা।
" ঠিক আছে তবে যেটা বলছি শোন এই বলে বলা শুরু করলো আমার ঠাকুরদা " ওই দক্ষিণের জঙ্গলের একটি বড় পোরা বট গাছের নিছে ওই তান্ত্রিক তার মৃতদেহটি লুকিয়ে রেখেছে, আমাদের মাটি খুড়ে সেই মৃতদেহটি কে বার করতে হবে এবং সেই মৃতদেহটি কে গ্রামের বাইরে নিয়ে গিয়ে চিতায় দাহ করে সেই চিতার ছাই দিয়ে গ্রামের চারিদিকে বন্ধন দিতে হবে তাহলে সেই তান্ত্রিকের আত্মা আর এই গ্রামে আসতে পারবে না বা এই গ্রামের করোর কোন ক্ষতি করতে পারবে না, কিন্তু......"
"কি কিন্তু ঠাকুর মশাই ? " জিজ্ঞাস করলো গ্রাম বাসীরা।
" কিন্তু ওই মৃতদেহ গ্রামের বাইরে নিয়ে যাবার পথে সেই তান্ত্রিকের আত্মা অনেক বাধার সৃষ্টি করবে, তবে তাতে ভয় পেলে হবে না, নিজের মঙ্কে শক্ত করতে হবে, কোন ভয় বা মায়াতে আতকে গেলে হবে না, কারন একবার সেই মৃতদেহ কে মাটিতে রাখলে আর কোন ভাবেই সেই তান্ত্রিকের আত্মাকে আটকানো সম্ভব না। সামনের আমাবস্যায় আর দুদিন বাকি, তখনই আমাদের এই কাজ টা করতে হবে। ততদিন পর্যন্ত আমি গ্রামের চারপাশে গাত্রবন্ধন করে দিছি তাতে সাময়িক ভাবে সেই আত্মাকে আটকানো সম্ভভ তবে বেসি সময়ের জন্য না তাই এই আমাবস্যা তেই আমাদের কাজটা করতে হবে" বলল ঠাকুরদা।
দুদিন পরে পরিকল্পনা মত আমাবস্যার রাতে গ্রামের মোড়ল এবং সাথে আর চারজন আমার ঠাকুরদার সাথে সেই দক্ষিণ দিকের জঙ্গলের সেই পোরা বট গাছটার নিচে পৌঁছালো, আমার ঠাকুরটা সবাইকে একটা করে তাবিজ দিয়ে নিজেদের হাতে পড়ে নিতে বলল।
সে বলল " এই তাবিজ মন্ত্রপূত, এই তাবিজ তাদের রক্ষা করবে। আর রাস্তায় যতই কিছু হোক, মনে রাখবে সব ই মায়া, কোনো দিকে ধ্যান না দিয়ে শুধু নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।"
এবার চার জন মিলে মাটি খোড়া শুরু করলো, বেশ কিছুটা খুরতেই বেরিয়ে এলো তান্ত্রিকের মৃতদেহ। আশ্চর্যের বিষয় যে সেই মৃতদেহ কোনো পচন ধরার লক্ষণ নেই। যেন মনে হচ্ছে সদ্য তাজা মৃতদেহ।
মৃতদেহটি বার করে তাড়াতাড়ি কাঁধে তুলে নিলো চারজনে। শুরু হলো মৃতদেহ নিয়ে যাত্রা। সামনে আমার ঠাকুরদা মন্ত্র বলতে বলতে চলল আর পেছনে বাকি সবাই মৃতদেহ নিয়ে অনুসরণ করে চলল। কিছু দূর চলার পরে হঠাৎ বাঘের গর্জন শোনা গেলো। সবাই একটু থতমত খেয়ে গেলো দেখে আমার ঠাকুরদা বলে উঠলো, " কেউ ভয় পেয়োনা, এ শুধু সেই তান্ত্রিকের মায়া, সবাই আমার পেছন পেছন এসো। "
বেশ কিছু দুর যেতে এবার যেন মৃত দেহটা হালকা নড়ে উঠলো, আর সাথে বিকট হাসি হাসতে শুরু করলো, শুনে সবাই ভয় দিশেহারা হয়ে গেলো। মৃতদেহ যাদের কাঁধে ছিল তারা ভয় মৃতদেহ নামতে গেলে ঠাকুরদা বাধা দিয়ে বলল " খবরদার না, এসব শুধু ছলনা, তোমরা সবাই কালীর নাম জব করো, মা সবাইকে রক্ষা করবে।"
মা কালীর নাম জবের সাথেই সাথেই সব কিছু আবার স্বাভাবিক হয়ে গেলো।
ধীরে ধীরে মৃতদেহ গ্রামের বাইরে নিয়ে আসা হলো। গ্রামের লোকেরা আগে থেকেই গ্রামের বাইরে নদীর ধারে চিতা সাজিয়ে রেখেছিল। সেখানে গিয়ে গ্রামবাসীরা চিতায় মৃতদেহকে শুয়ে দিতেই ফের মৃতদেহটি উঠে বসলো, সাথে সাথে চারিদিক থেকে প্রবল ঝড় শুরু হলো। ধীরে ধীরে মৃতদেহের মুখ বিভৎস হয়ে উঠলো আর সাথে শুরু হলো সেই বিকট হাসি।
তখন আমার ঠাকুরদা বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করা শুরু করলো, ধীরে ধীরে ঝড় থেমে গেলো। এবার ব্যাগ থেকে গঙ্গাজল নিয়ে মন্ত্র বলে ছুড়ে দিল বসে থাকা মৃতদেহের গায়ে। মৃতদেহটি কেমন যেন মুসরে পড়ে গেলো চিতার উপর। সাথে সাথে মোড়লের হাত থেকে মশালটা নিয়ে ঠাকুরদা চিতায় আগুন দিয়ে দিলো। সাথে সাথে এক বিকট আর্তনাদ ভেসে এলো, আর সাথে ভেসে আসলো তান্ত্রিকের হুমকি " তুই ঠিক করলি না আমি তোকে ছাড়বো না। তোর বংশ আমি শেষ করে দেব ।"
আসতে আসতে হাওয়ায় মিলিয়ে গেলো তান্ত্রিকের কথা গুলো। চিতার আগুন শান্ত হলে সেই চিতা ভস্ম নিয়ে গ্রামের চারিদিকে বন্ধন করে দিয়েছিল আমার ঠাকুরদা। তারপর থেকে আর কখনও সেই তান্ত্রিকের আত্মা আর এই গ্রামের লোকেদের কোনো ক্ষতি করেনি।
এই বলে নিজের গল্প শেষ করলো সুমন।
গল্প শেষ হলে এবার সুবীরের হাসি শুরু হল " হা হা হা......ভাই আজকের দিনেও এসব গল্প.... সত্যি নাকি তোর ঠাকুরদা বাঘরূপী তান্ত্রিক কে মেরেছিল....ভাই সত্যি বলছি তোর ঠাকুরদা তান্ত্রিক ছিল কি ছিলনা সে জানি না কিন্তু গল্প খুব ভালই বানাতে পারত। এরম গল্প আমাদের বলিউড পেলে পুরো লুফে নেবে..." বলে ফের হাসতে শুরু করলো সুবীর।
এবার সুমন বেশ রেগে গিয়েই বলল " দেখ গল্প তুই নিজেই শুনতে চাইলি, আমি তো এই গল্প সত্যি বলেও দাবি করিনি, তুই এরম হাসাহাসি করছিস, থাক এখানেই শেষ, আর কখনও গল্প বলব না."
"এখানে শেষ নয় বাবু" হঠাৎ একটা স্বর ভেসে এলো।
বেশ চমকে উঠলো সুমন।
"কি শেষ নয় ?" বলে উঠল সুমন।
"কাহিনী এখানেই শেষ নয় দাদাবাবু" বলল মাঝি।
" কিসের কাহিনী ? " জিজ্ঞাস করলো সুমন।
" এই যে আপনি আপনার ঠাকুরদার গল্প শোনালেন, তবে কাহিনী কিন্তু এখানেই শেষ না।" বলল মাঝি।
"মানে কি বলতে চাও তুমি ?" জিজ্ঞাস করলো সুমন।
" তেমন কিছু না, তবে জানেন কি সেই তান্ত্রিকের আত্মা কিন্তু ভুল বলেনি, সেদিনের পর থেকে সে এই মরিচপুর গ্রামের লোকেদের কোনো ক্ষতি করতে পারেনি এটা সঠিক কিন্তু সে অপেক্ষা করে আছে নিজের প্রতিশোধের...." বলল মাঝি।
" মানে কিসের প্রতিশোধ ? " জিজ্ঞাস করলো সুবীর।
" বাবু আপনি আপনার বন্ধুর গল্পটা মন দিয়ে শোনেননি, ওই যে তান্ত্রিকের শেষ বলা কথা গুলো যে সে আপনার বন্ধুর ঠাকুরদার বংশ শেষ করে ছাড়বে " বলল মাঝি।
"ধুর এসব আবার হয়নাকি...!" হাসতে হাসতে বলল সুবীর।
" হম বাবু হয়.....এরম ও হয়" এই বলে নিজের শালটা সরিয়ে পেছন ঘুরলো মাঝি আর সাথে সাথেই তাকে দেখে রক্ত হিম হয়ে গেলো দুজনের। মানুষের শরীরে বাঘের মাথা নিয়ে সামনে দাড়িয়ে যেন স্বয়ং মৃত্যু।
"বলেছিলাম না বংশ শেষ করে দেব" এক বিকট অট্টহাসিতে ফেটে পড়ল আকাশ আর পরক্ষণেই চারিদিক জুড়ে শোনা গেল দুটো মরণ আর্তনাদ। দুই বন্ধুর শেষ আর্তনাদ।