Friday, July 17, 2026

সামাজিক তেলাপোকা

কেন বসে আছো তুমি ন্যায়ের আশায়?
কেনো হচ্ছ তুমি অপদস্ত ?
এই মৃতের সমাজে ন্যায়ের আশা,
যেন শুধুই সময় নষ্ট।

সমাজ যখন হয় শিরদাঁড়া হীন,
অন্যায়ে হয়ে যায় নীরব,
সে সমাজে প্রতিবাদের ভাষা,
যেন খুবই আজগুবি, অবাস্তব।

এ সমাজে মত্ত রাজা অহংকারে,
আর শিক্ষা দাঁড়িয়ে অন্ধকারে,
এখানে শিক্ষকদের হয় জেলেতে ঠাঁই,
এখানে প্রতিবাদের মুখ বন্ধ তাই।

হবে প্রতিবাদে মুখ খুললেই সাজা,
রাজা হাজতবাসের দেবেন মজা।
বলছে রাজা তিনি বীর, মহান,
তাই সবে মিলে তারে করো সম্মান।

তাই প্রতিবাদ করে কাজ নেই আর,
হবে তাই, যা আছে হবার।
তবে এই সমাজেও জাগে কিছু প্রতিবাদী মুখ,
বিদ্রোহের আগুনেতে যাদের প্রতিনিয়ত জ্বলে বুক।
কিন্তু আসলেতে তারা খুবই বোকা,
এই মৃতের সমাজে জীবিত তারাই কিছু বিদ্রোহী " তেলাপোকা "।











Wednesday, July 1, 2026

পরিবর্তন

পরিবর্তনই সংসারের নিয়ম,
তাই হয় পরিবর্তিত প্রতিনিয়ত সবই।
পরিবর্তিত হয় সমাজ,  বদলায় কাল,
পুরাতন কে বদলে হয় নতুনের আবির্ভাব।
 
সময়ের চাকা ঘুরে যায় নিজ বেগে,
আর সময়ের সাথে আসে পরিবর্তন,
পরিবর্তন যা বদলে দেয় সব,
পরিবর্তন যা নিয়ে আসে নতুনের কলরব।

কখনও করে আপনকে সে পর,
কখনও বা পরকে করে আপন,
কখনও ধনীর হাতে দেয় ভিক্ষার ঝুলি,
কখনও বা ভিক্ষুককে দেয় সে রাজার আসন।

কখনও শিক্ষিতকে দাঁড় করায় সে অশিক্ষিতের মাঝে,
কখনও বা অশিক্ষিতকে দাঁড় করায় শিক্ষিতের আগে,
কখনও বা জীবনে আনে সে সৌভাগ্যের বাহার,
কখনও বা বয়ে আনে দুর্ভাগ্যের অন্ধকার।

তাই পরিবর্তনই পরম সত্য,
পরিবর্তনই শুধু ধর্ম।
কালের তরে হবে পরিবর্তিত সবই,
শুধু থেকে যাবে নিজ নিজ কর্ম।