বড়ো হবার বড় ইচ্ছে ছিলো।
তবে বড় হয়ে আজ মন কেন বলে
"ছোট্ট বেলাটাই ভালো ছিলো"
মন কেন চায়,
আজ ফিরে যেতে,
ফিরে যেতে চায় সেই ক্ষণে,
ছিলনা যখন স্বার্থ কোনো,
আর ছিলো ভালোবাসা শুধু মনে।
অবশেষে মন ভাবে একলা,
ভাবে হয়তো এই ই জীবনের রীত,
কাছে থেকে যারে ভেবেছি খারাপ,
আজ দূরে সেই লাগে ঠিক।