সুযোগ পেলেই করছে তারা দশ বারো বার স্নান।
কিন্তু কমছে না তো গরম তাতে,
ভাবছে আর কি করি,
শঙ্কা তাদের গরমে এবার না সেদ্ধ হয়েই মরি।
করছে তারা মিটিং মিলে,
খুজতে এর উপায়,
এসি ঘরে বসে ভাবছে তারা,
এ গরম কি করে কমায় ?
বলছে তারা এসি সংখ্যা,
যদি দুই আর বাড়ানো যায়,
মন্দ হয়না ব্যাপারটা তবে,
মন্দ নয় যে এই উপায়।
তবে বলছে নাকি বিজ্ঞানীরা
এ উপায় সঠিক নয়,
গরম কমাতে এসি লাগানো,
শুধু মূর্খতার পরিচয়।
গরম যদি কমাতেই হয়,
তবে তার কারণ আগে খোঁজো,
মূর্খের সব যুক্তি রেখে,
প্রকৃত কারণ এবার বোঝো।
খুঁজে দেখো যদি তবে ইতিহাসের পাতায়,
পাবে না খুঁজে এমন অধ্যায়,
গরমেতে হয়ে নাজেহাল মানুষ,
বসে আছে যেথায় কংক্রিটের ছায়ায়?
পেতে পারো বরং এমন ইতিহাস,
যেখানে গাছের ছায়ায় মানুষের বাস,
সেই স্নিগ্ধ শীতল গাছের ছায়ায়,
মানুষ নিত স্বস্তির নিশ্বাস।
ফিরে যেতে যদি হয় সেই যুগেতে আবার,
তাহলে উপায় শুধু একটাই তার,
এসির বদলে গাছ লাগানো হোক,
আজ থেকে তবে প্রতিজ্ঞা সবার।
সুদীপ দে
লোয়ার ডিভিশন ক্লার্ক
ওয়ার্কিং প্ল্যান এন্ড G.I.S সার্কেল