Sunday, March 22, 2026

হারানো বিকেল

অতীতের ওই দুপুরগুলো 
যেন বড্ড ভালো ছিল,
বিকালের ওই আড্ডা গুলো
আজ কোথায় হারিয়ে গেল।

পাড়ার মোড়ের গল্প গুলো 
শুধু স্মৃতিতে আবদ্ধ হলো,
পেন ফাইটিং থেকে ক্রিকেট খেলা
সবই উধাও হয়ে গেলো।

পরে রইলো সেই খেলার মাঠ,
পরে রইলো খালি বেঞ্চ,
ফোনে হলো সীমিত জগৎ,
আর ফেসবুকে হলো ফ্রেন্ডস।

গল্পো, আড্ডা, দেখা সাক্ষাৎ
প্রায় সবই আজ শেষ।
আধুনিকতার বুকে দাঁড়িয়ে,
মনে হয় ছিল অতীতটাই ভালো বেশ।