ডাকছে আকাশ, ডাকছে সমুদ্রের পাড়,
ডাকছে অরণ্য বিলীন হতে আমায়,
ডাকছে দিগন্ত কোনো নতুন দিশায়।
থাকছে না মন চার দেওয়ালেতে আর,
দিতে চাইছে সে ডাকে সাড়া,
যেতে চাইছে সে সব কাটিয়ে বাঁধন,
যেতে চাইছে সে পিছুটান ছাড়া।
ছুটে যাচ্ছে কখনও সে অরণ্যের বুকে,
কখনও করছে আরোহণ পাহাড়ের চূড়া।
কখনও দিচ্ছে মাথা সমুদ্রের কোলে,
কখনও নতুনের খোঁজে সে হচ্ছে মাতোয়ারা।
তবু কেনো মেটে না এই তৃষ্ণা আমার,
কেন বেড়ে চলে এই ভ্রমণ পিপাসা,
ঘুরে চলি তাই শুধু ভ্রমণের নেশায়,
কখনও নতুন দিগন্তের খোঁজে,
কখনও নতুন পথের আশায়।
No comments:
Post a Comment