Friday, May 1, 2026

একটি গাছ একটি প্রাণ

শত্রু নই আমি মিত্র তোমার,
করব রক্ষা আমি তোমায়,
প্রতিনিয়ত দেব প্রাণবায়ু আমি,
শুধু একটু বাঁচতে দিও আমায়।

পৃথিবীর বুকে প্রথম প্রাণের দেখা,
সেদিন ছিলাম শুধু আমিই একা।
ধীরে ধীরে বেড়ে উঠেছিলাম আমি,
করে প্রস্ফুটিত চারিদিক।

সেজেছিল ধরণী শ্যামল সাজে,
আবির্ভূত হয়েছিল প্রাণীকুল।
বিকশিত হয়ে সময়ের সাথে,
করেছিলাম পরিবেশ বাঁচার অনুকূল।

জুগিয়েছিলাম সবই সাজসরঞ্জাম,
অন্ন বস্ত্র সাথে বাসস্থান।
সাথে দিয়েছিলাম ভেষজেরও বরদান,
তবে কেন আজ পেলাম এই প্রতিদান..!

ধীরে ধীরে আজ বিলুপ্ত আমি,
বিলুপ্ত মানুষের অগ্রগতির অজুহাতে।
পরিবেশও প্রতিকূল তাই আজ,
আর মানুষ লড়ছে সেই প্রতিকূলতার সাথে।

করছে তারা বিজ্ঞানকে,
তাদের যুদ্ধের হাতিয়ার,
কিন্তু প্রকৃতির সাথে এই অসম যুদ্ধে,
সব অস্ত্রই বেকার।

বাঁচাতে পারি শুধু আমিই এখন,
করে পরিবেশ আবারও বাঁচার অনুকূল।
মনে রেখ আমি বন্ধু তোমার,
আমায় শত্রু ভাবা তোমার ভুল।

প্রতিনিয়ত রক্ষা করব আমি,
চাইনা বদলে কোনো প্রতিদান।
শুধু আমায় বাঁচতে দিও,
মনে রেখ " একটি গাছ , একটি প্রাণ " ।
















No comments:

Post a Comment