তাই হয় পরিবর্তিত প্রতিনিয়ত সবই।
পরিবর্তিত হয় সমাজ, বদলায় কাল,
পুরাতন কে বদলে হয় নতুনের আবির্ভাব।
সময়ের চাকা ঘুরে যায় নিজ বেগে,
আর সময়ের সাথে আসে পরিবর্তন,
পরিবর্তন যা বদলে দেয় সব,
পরিবর্তন যা নিয়ে আসে নতুনের কলরব।
কখনও করে আপনকে সে পর,
কখনও বা পরকে করে আপন,
কখনও ধনীর হাতে দেয় ভিক্ষার ঝুলি,
কখনও বা ভিক্ষুককে দেয় সে রাজার আসন।
কখনও শিক্ষিতকে দাঁড় করায় সে অশিক্ষিতের মাঝে,
কখনও বা অশিক্ষিতকে দাঁড় করায় শিক্ষিতের আগে,
কখনও বা জীবনে আনে সে সৌভাগ্যের বাহার,
কখনও বা বয়ে আনে দুর্ভাগ্যের অন্ধকার।
তাই পরিবর্তনই পরম সত্য,
পরিবর্তনই শুধু ধর্ম।
কালের তরে হবে পরিবর্তিত সবই,
শুধু থেকে যাবে নিজ নিজ কর্ম।
No comments:
Post a Comment