লুকিয়ে থাকে যার পেছনে,
ব্যর্থতার বহু না বলা গল্প।
লুকিয়ে থাকে শত ত্যাগ,
শত হতাশার ইতিহাস।
লুকিয়ে থাকে কত অবহেলা,
থাকে অগণিত দুঃখের দীর্ঘশ্বাস।
লুকিয়ে থাকে কঠিন পরিশ্রম,
না বলা যন্ত্রণা আর অপমান,
অবশেষে মূল্য শুধু ওই চার বর্ণের,
সমাজে শুধু ওই চার বর্ণেরই সম্মান।
No comments:
Post a Comment