Wednesday, May 4, 2022

অপেক্ষা

প্রতিদিন রাতে ভাবনার কোলে,
মন খোঁজে তোমায় দুচোখ মেলে।
আকাশ পানে চেয়ে সে ভাবে,
আর কতদিন চুপ সে রবে।

আর কতদিন গোপনে গাইবে,
গোপনে গাইবে মনের গীত,
আর কতদিন রাখবে গোপনে,
শত সাধনায় পাওয়া জিত।

মন খুলে সে বলবে কবে,
কবে বলবে সে এই গাঁথা,
নাকি আজীবন থেকে যাবে না বলাই,
তার এই শত যুদ্ধের ব্যথা।

তাই ভেবে আজ আকুল এমন,
তবে কাটবে কি এমনেই সারাটা জীবন?
নাকি সূর্যের ন্যায় রাতের শেষে,
আসবে তুমি আকাশ জুড়ে।
ছড়িয়ে দেবে আলোর ছটা,
সব দিগন্ত প্রান্তরে।

তাই ভেবে আজ আশাবাদী মন,
শুধু গুনে যায় তার অপেক্ষার ক্ষণ,
বিশ্বাস তার তব আসবে ঠিকই,
শীঘ্রই আসবে তার সেই মাহেন্দ্রক্ষণ।



        সুদীপ দে








No comments:

Post a Comment