Sunday, May 22, 2022

অচেনা সম্পর্ক

জীবন চলার একলা পথে,
গড়ে ওঠে কিছু সম্পর্ক এমন,
যার না থাকে কোনো নাম,
না থাকে পরিচয়,
যাতে থাকে না কোনো বাঁধার বাঁধন।
শুধু থেকে যায়,
শুধু থেকে যায় এক ভালোবাসার টান,
সজ্জিত হয় যা কিছু না বলা কথায়,
কিছু নিস্বার্থ যত্নের অব্যক্ত ভালোবাসায়,
যা থেকে যায় চির অগোচরে,
শান্ত মনের গভীর অতলে।

No comments:

Post a Comment