দিতে চেয়ে ছিলাম আমি,
ভালোবাসা তোকে,
ভেবে ছিলাম ,
নিয়ে যাবো তোকে বহু দূর,
ভেবে ছিলাম ,
তোর সাথে বাধবো,
জীবনের সব সুখ দুঃখের সুর।
কিন্তুু কেনো বুঝলি না তুই???
গেলি চলে দিয়ে,
অন্যের ডাকে সাড়া ।
অন্যের পথের পথিক হলি তুই,
আমায় করে দিলি দিশেহারা।
তবে হয়তো আবার দেখা হবে ,
হয়তো কোনো এক গভীর কালো রাতে,
হয়তো সেদিন হাতে হাত দিয়ে,
তুই থাকবি,
অন্য কাউর সাথে।
হয়তো সেদিন চিনবি না আমায়,
বা হয়তো চাইবি অচেনা হতে,
বা হয়তো ভেবে পুরনো অতীত,
তুই ভাসবি স্মৃতির স্রোতে।
তবে জানি আমি, তুই ভুলবি না আমায়,
না ভুলবি সেই দেখা,
শুধু প্রশ্ন একটাই,
এতো ভালোবেসে শেষে,
কেনো করে গেলি মোরে একা,,,
কেনো করে গেলি মোরে একা????
সুদীপ দে
No comments:
Post a Comment