Thursday, February 13, 2020

কী বলবো তোকে

আজ ভালোবাসার এই মধুর ক্ষণে,
নতুন করে,
তোকে বলবো কি আর আমি ????
বল বলবো কি তোকে জীবনেতে মোর,
কতখানি তুই দামি ???
নাকি বলবো কিভাবে,
বদলেছে মোরে,
তোর ওই আদো আদো পাগলামি।
নাকি বলবো আমি কতখানি তোকে,
ছাড়া হয়ে যাই একা।
নাকি বলবো আমি বাদ দিয়ে তোকে,
হবে দুষ্কর বেঁচে থাকা।
নাকি বলবো শত শূন্যতার মাঝে,
শুধু তুই ই আশার আলো।
নাকি বলবো তোকে ছাড়া লাগেনা,
এক মুহূর্ত মোর ভালো।
তবে মনে আছে তব একটা কথা,
আজ বলতে তা তোকে চাই,
জীবনের মোর প্রতিটি ক্ষণে,
সুখে , দুঃখে চিরন্তন এ,
শুধু তোকে যেন পাশে পাই।
শুধু তোকে যেন পাশে পাই।

                           সুদীপ দে

No comments:

Post a Comment