এই ছেলে,
তুই ভোট দিবি আমায় ,
বদলে বল কি চাস।
দিলে ভোট মোরে ,
সব সুখ পাবি ,
এহেন দিলাম আশ্বাস।
চাকরি - বাকরী সবকিছু পাবি,
সাতে আরো পাবি তুই পেনশন।
বউ ছেলে নিয়ে সুখে বাঁচবি,
তোর থাকবে না কোনো টেনসন।
কথা দিচ্ছি তব ছাড়বো না হাত,
চলবো তোদের সঙ্গী কোরে।
সব বেটার আমি হিসেব করবো,
যারা পালিয়েছিল সব চুরি করে।
যাক আজ তবে হয়েছি বিজয়ী,
লোকে দিয়েছে আমারে ক্ষমতা।
ভাবছে তারা আনবো আমি,
সব শ্রেণীর মাঝে সমতা।
তবে হঠাৎ আজ কেন বলছে এরা,
বলে যাচ্ছে আমায় বাজে,
বলছে নাকি মিলছে না তো,
দেওয়া কথা, ও কাজে।
কিন্তু পাগল বুঝিস না কেন,
এযে রাম রাজ্যের রাজ,
চোখ মুখ বুঝে মোর কথা শোনা,
তোদের আজ একমাত্র কাজ।
এর পরও যদি তুই প্রশ্ন করিস,
তবে প্রমাণ দিবি খাসা,
কোন দেশের তুই অধিবাসী,
কোন দেশে আছে তোর বাসা।
সাথে আরও তুই বলবি আমায়,
কোন ধর্মেতে তোর বিশ্বাস,
তবে তা যদি না মেলে মোর ধর্মের সাথে,
তবে মোর দেশের মাটিতে,
অপরাধ তোর,
নেওয়া নিঃশ্বাস - প্রশ্বাস।
এর পরও যদি আরো বেশি প্রশ্ন করিস,
তবে তুই দেশান্তরী হবি,
শোন তার চেয়ে ভালো,
মোর রাম রাজ্যে সব,
মুখবন্ধ করেই রবি।
আর রইলো বাকী তোর চাকরি পেয়ে,
সুখী মানুষ হতে চাওয়া,
আরে সেসব তো সবই ইশ্বরের হাতে,
তাই মোর কাছে এবার,
এসব বন্ধ কর চাওয়া।
আশা করি তবে বুঝেছিস সব,
নেই বাকী আর কোনো অভিযোগ,
তবে চোখ কান বুঝে বেঁচে থাক তুই,
দিয়ে রাম নামে তোর পুরো মনোযোগ।
কবি : সুদীপ দে
No comments:
Post a Comment