বাঙালীর পকেটও প্রায় খালি,
বাজির দোকানে ভিড় জমেছে,
এবার আসছেন মা কালী।
পাড়ায় পাড়ায় বাঁশ পড়েছে,
লাইট লেগেছে যে সারি সারি,
আর পাড়ায় ঘুরছে ছেলে ছোকরা,
চাঁদা বই হাতে বাড়ি বাড়ি।
ছেলেরা ভাবছে কোন বাজি কিনবে,
কোথাকার বাজি হবে বেস্ট ?
আর মেয়েরা খুঁজছে শপিং মলে,
নিজের দীপাবলির নতুন ড্রেস।
এদিকে বাড়িতে বসে মধ্যবিত্ত বাবা,
ভাবে চলবে কি করে সংসার ?
বাজি কেনা থেকে ড্রেস কিনে দেওয়া,
মেটাতে হবে তাকে সব আবদার।
পাড়ায় বাজছে শ্যামা সঙ্গীত,
মণ্ডপে পুঁজিত হচ্ছেন মা কালী,
সেই মণ্ডপেই চলছে অভিবাদন,
সবার অভিবাদন " হ্যাপি দেওয়ালি"।
তবে "হ্যাপি দেওয়ালি" হোক বা "হ্যালোউইন",
বাঙালি সব উৎসবেতেই খুশি,
শুধু এই সবের মাঝে কোথাও হারিয়ে গেছে,
বাঙালির আপন " ভূত চতুর্দশী "।
~~সুদীপ দে
No comments:
Post a Comment