এই সমাজে চলার পথে ?
নাকি ভালো হওয়া শুধু এক সুযোগ মাত্র,
এই সুযোগ সন্ধানী সমাজের কাছে ?
ভালো হওয়াই কি তবে হতে পারে পরিচয় কারুর ?
নাকি ভালো হওয়া শুধুই এক বিশেষণ মাত্র,
ব্যবহৃত হয় যা প্রতিনিয়ত অবহেলিত,
অত্যাচারীতের চরিত্র বোঝাতে ?
ভালো হওয়া মানে কি তবে শুধুই চুপ থাকা?
অন্যায়ের প্রতিবাদে নিজেকে চিরতরে বিরত রাখা ?
ভালো হওয়া মানেই কি সহ্য করা শোষণ ?
ভালো হওয়া মানেই কি দেওয়া নিজের অধিকার বিসর্জন ?
শুধু চিরকাল মেনে নেওয়াই,
কি আজ ভালো হবার শর্ত?
আর প্রতিবাদ করলেই,
সে কি তবে ভালো হতে ব্যর্থ ?
নতুন সমাজের নতুন নিয়মে,
তাই খারাপ হওয়াটা খারাপ নয়।
সমাজে যোগ্য অধিকার পেতে,
খারাপ তো একটু হতেই হয়।
No comments:
Post a Comment