সাথে নতুন কিছু তকমা আরও,
ফাঁকিবাজ, বলদ, অলস বাদেও,
"শুধু অজুহাত দেয়" এবার যুক্ত হলো ।
জাগলো মনে কিছু দুশ্চিন্তা,
চোখের কোনায় জল এলো,
আর গোপনে করা পরিশ্রম সব,
নিমেষে আবারও মিলিয়ে গেলো।
ভেঙে গেলো সব স্বপ্ন গুলো,
হারিয়ে গেলো আশার আলো,
তীরে এসে তরী ডোবার গল্প,
সবার হাসির খোরাক হলো।
জানলো না কেউ সেই কষ্টের কথা,
মন রইলো হয়ে নীরব,
চুপি চুপি শুধু কানে এলো,
"শুধু অজুহাত যত সব"।
অপমানের মাঝে দিন কাটলো,
দুশ্চিন্তার মাঝে রাত,
অসফলতারও হয় গল্প যে এক,
তবে তা নয় কোনো অজুহাত।
সমাজ গ্রহণ করেনা ব্যর্থতাকে,
শোনে না ব্যর্থতার কোনো কথা,
সমাজ শুধু সফল লোকের,
সমাজ শোনায় সফলতার শুধু গাথা।
তবে ফারাক খুবই সূক্ষ্ম আছে,
সফলতা আর ব্যর্থতার মাঝে,
ব্যর্থতা ছিল পরিচয় যার,
সফলতার প্রতীক সে আজ সবার কাছে।
No comments:
Post a Comment