Tuesday, May 11, 2021

তুমি

                                 

সেদিন এসেছিলে তুমি আলো হয়ে...
এক রাত্রির অবসানে...
ধরেছিলে হাত...
দাড়িয়েছিল পাশে...
দিয়েছিলে আশ্বাস..
চিরকাল তব রইবে মোর সাথে..
হয়েছিল চলা শুরু..
নতুন সে এক পথে..
এগিয়াছিলাম মোরা সঙ্গী হয়ে..
পাশাপাশি একসাথে..
ধীরে ধীরে তবে এগিয়েছি পথ..
হয়েছে বাঁধন দৃঢ় থেকে দৃঢ়তর..
তবে এখনও যখন অবসরে মন দেয় অতীত পানে পারি...
ভাবি যদি নাই আসতে আলো হয়ে..
জীবনেতে মোর...
তবে কি হতে পারত এত সুন্দর এ জীবন..
হয়তো তলিয়ে যেত কালের চক্রে..
যেভাবে যায় সহস্র জলবুদ  সমুদ্র গর্ভে..
তবে খুশি আমি আজ..
খুশি আমি আজ পেয়ে তোমায় এ জীবনে..
তাই সহস্রবার বলি সেই বিধাতাকে..
যার বিধানে তুমি এসেছ মোর কাছে..
সর্বদা আমি থাকি তোমার..
আর তুমি থাকো আমার সাথে...

                           




 

No comments:

Post a Comment