Wednesday, May 5, 2021

সেই দিন

একদিন আবার আসবে সেই দিন..
যেদিন থাকবেনা বাধা..
থাকবেনা ভয়..
তারা করবেনা কোনো প্রাণঘাতী বিভীষিকা..
সেদিন মুক্ত বাতাসে আনাগোনার মাঝে...
আবার বাঁচবো মোরা নতুন করে..

কিন্তু কবে আসবে...
কবে আসবে সেই দিন...
নাকি তা রয়ে যাবে এক স্বপ্ন হয়ে....
যে স্বপ্নের থাকে না কোনো বাস্তবিকতা..
জলবুদ ন্যায় মিলিয়ে যায় যা বাস্তবের সমুদ্রে..

নাকি বিজ্ঞানরুপী হাতিয়ার নিয়ে মানুষ আবার করবে জয়...
করবে সূচনা নতুন যুগের..
হবেনা যেথা পরিবেশ বিভীষিকাময়...
যেথা মুক্ত হবে বায়ু আর উন্মুক্ত হবে প্রান্তর..
সেদিন সেথায় পাবে মানব তব স্বস্তির নিশ্বাস ...

তবে জানিনা..
জানিনা কবে আসবে..
কবে আসবে সেই দিন...
হয়ত সচেতনতার কাধে চেপে বিজ্ঞান রুপী হাতিয়ার হাতে..
শত বিভীষিকাকে বধ করে..
একদিন মোরাই আনবো সেইদিন..
একদিন ঠিকই আসবে সেইদিন..












No comments:

Post a Comment