Wednesday, November 27, 2019

আপনজন


সেদিন যখন প্রথম দেখি তোকে
তুই যে লেগেছিলি বড়ই মিষ্টি।
ভেবেছিলাম তুই সত্যি,
নাকি ভগবানের কোনো ঐশ্বরিক এক সৃষ্টি।
তবে সেদিনও তো আমি ভাবিনি,
ভাবিনি তো হবি তুই আমার,
হবি এতটা আপনজন,
ভাবিনি তো কখনো তোকে ছাড়া,
একলা কাটাবো যে এ জীবন।
তবে জানি আজ তুই দূরে বহু মোর।
তবে কেনো খুঁজে চলি, কেনো ভেবে যাই,
কেনো ফিরে পেতে চাই তোকে সারাক্ষণ।
হয়ত মনের একলা আকাশে,
শত শত এক শূন্যতার মাঝে,
আজ ও যে তুই ই আপনজন।
শুধু আমার আপনজন।

                            সুদীপ দে

No comments:

Post a Comment