Monday, August 5, 2019

মেরুদণ্ডী বেকার

শুনলাম দাদা ছেলে আপনার,
নাকি চাকরি এখনো পায়নি।
পরতে বলুন ভালো করে তাকে,
সময়তো পেরিয়ে যায়নি ???
শুনেছেন নাকি নরেন বাবুর ,
ছেলের সে এক খবর।
সরকারি এক আপিসে সে ,
জুটিয়েছে চাকরি জবর।
বলছে নাকি খুবই সোজা ,
একটু পরলেই হয়।
তবে সবার ওতো মাথা থাকে না,
তাই তারা পায় ভয়।
বলবেন তবে ছেলেকে যেনো ভালো করে সে পরে।
বয়েসটা তো এবার অনেক হলো,
আর থাকবে কদিন ঘরে।
ঠিকই বলেছেন দাদা আপনি ,
সত্যি ওকে পরতে হবে এবার।
পড়াশুনায় ছিল বাজে বরাবরই,
তবু ছিল তার লেটার সংখ্যা চার।
তবে কথাটা আপনি ঠিকই বলেন ,
মাথাটা ও ,
নরেন বাবুর ,
ছেলের মতন পায়নি,
তাই ঝান্ডা হাতে নিয়োগপত্র,
কখনো আদায় করতে যায়নি।
জানি আজ আমি বেকার সে এক নিছকই হেয়োর পাত্র।
সম্মান শুধু দেয় গুতিকতক তার স্যার স্যার বলা ছাত্র ।
তবে খুশি আমি আজ ,
মাথাখানা সে অমেরুদণ্ডীর মতো পায়নি।
তাই হয়তো লড়তে শিখেছে,
তবু অসৎ হতে চায়নি।

                   সুদীপ দে

No comments:

Post a Comment