Thursday, April 24, 2025

ভূস্বর্গ ভয়ঙ্কর

ভূস্বর্গ হলো ভয়ঙ্কর আজ,
আতঙ্কে হতভম্ব চারিদিক,
নিরস্ত্রদের নিধন হল,
কোন ধর্মে এ হলো ঠিক ?

হিন্দু, তামিল, শিখ, ইসাই,
বাদ তো গেলনা কেউ,
কান্নায় হলো স্বর্গ মুখর,
উঠলো জমিতে রক্তের ঢেউ।

দেখলো দেশ এই নিধন মেলা,
গর্জে উঠলো চারিদিক,
মানবিকতার সীমা পেরিয়ে,
এখন শুধু বদলাই সঠিক।

বদলা সেই চোখের জলের,
বদলা সেই কান্নার,
র্নিদোষদের নিধন হলো,
তাই মানবিকতার পাঠ আর না।

শেষ করতে হবে আতঙ্ককে,
আতঙ্কিদের শেষ করে,
জাতি ধর্ম নির্বিশেষে,
এই রব উঠেছে দেশ জুড়ে।

শক্ত হাতে হাল ধরতে হবে,
এই আতঙ্কিদের মরতে হবে,
করতে হবে শ্মশান সম,
তাদের আশ্রয়ের সেই স্তান।

নিশ্চিহ্ন হবে মানচিত্রে তারা,
৬৫, ৭১, ৯৯ ভুলে গেছে যারা।
আরও একবার রাক্ষস বধে,
ভারত অবতীর্ণ হবে।

রাক্ষস কুল ধ্বংস হবে,
আতঙ্ক সব নির্মূল হবে,
ফিরবে শান্তি চারিদিকে ফের,
ভূস্বর্গ আবারও সুন্দর হবে।








No comments:

Post a Comment