মহালয়ার এই পূণ্যক্ষণে,
দেবী পক্ষের সূচনাতে হবে আলোময় চারিদিক।
হবে কোলাহলে ভরপুর চারিপাশ,
বাজবে ঢাকির তালে ঢাকের আওয়াজ।
সেই আওয়াজে মাতবে যে মন,
মর্তে উমার হবে আগমন,
আগমনী সেই সুরে হবে আজ চারিদিক প্রানবন্ত,
দুর্গতিনাশিনীর হাত ধরে হবে,
সব দুঃখের আজ অন্ত।
আজ পাপের উপর পুণ্যের জয়,
আজ মাতৃশক্তির সূর্য উদয়,
মহালয়ার সেই পূণ্য শ্লোকে,
তাই গুঞ্জিত চারিদিক।
সেই গুঞ্জনে ব্যাকুল যে মন,
মানছে না আর কোনোই বারণ,
বহু প্রতীক্ষার অবসানে আজ,
মর্তে মায়ের ফের আগমন।
হবে সপ্তমীতে প্রথম পুজোর বাসর,
ধুনোচি নাচে জমবে আসর।
দূর্গা মায়ের চরণেতে হবে অষ্টমীর অঞ্জলী,
শাড়ি পাঞ্জাবির মাঝে হবে তখন,
কিছু দুষ্টু মিষ্টি খুনসুটি।
তবে নবমীতে এবার খাওয়ার পালা,
পোলাও আর পাঠায় ভরিয়ে থালা,
পাঁচ মিষ্টি পঞ্চান্ন ভোগে,
হবে খাবার পর্ব সারা।
তবে দশমীতে আজ উদাস যে মন,
শুরু হলো মার বিদায় বরণ,
সিঁদুর খেলার মাঝেই শুরু,
মনের মন খারাপের কারণ।
অবশেষ পালা বিসর্জনের,
মা শুধু আর কিছু ক্ষণের,
যাবে কৈলাসে মা ফেরত আবার,
হবে প্রতীক্ষা শুরু আরও একবার।
No comments:
Post a Comment