উত্তরে
মা বলতো হেসে
" এই তো আর কটা দিন...
তার পর ই হবি বড়..
করবি মস্ত চাকরি বাবার মতন..."
শুনে মনে মনে শুধু স্বপ্ন বাধতাম আমি...
আর সুযোগ পেলেই বলতাম মাকে..
" ও মা....কবে বড় হবো আমি...
ও মা.....কবে বড় হবো আমি...."
তবে সময়ের কাল চক্রে…
অবশেষে হলো স্বপ্ন পূরণ..
হলাম বড় আমি..
ছোট বেলার নিষেধের সব গণ্ডি পেরিয়ে...
স্বপ্ন রাজ্যে দিলাম পারি...
কিন্তু আজ মিলছে না কেনো কিছু স্বপ্নের সাথে...
বাঁধা নিষেধের গণ্ডির শেষে
আজ কেন শুধু শূন্য চারিদিক...
কেন কোনো নেই উল্লাস...
নেই হাসি...
কেনো অচেনা আজ সেই চেনা মুখ গুলো...
কেনো ডাকছে না কেউ সঙ্গী হতে...
ধরছে না হাত...
বলছেনা তাদের পাশে চলতে...
এই কি তবে বড় হওয়া…???
অশ্বের ন্যয় সমাজ রথের ভার টানাই কি তব নিয়তি?
তবে সময়ের সাথে তাল মিলিয়ে
সত্যি বড় হয়ে গেছি আমি..
কথাটা মায়ের সঠিকই ছিল...
পেয়েছি মস্ত চাকরি আমি...
হয়েছি বাবাও...তবে এখনও যখন মাকে দেখি...
মনে মনে শুধু প্রশ্ন করি...
" ও মা কেনো বড় হয়ে গেলাম আমি...
কেনো বড় হয়ে গেলাম আমি "
No comments:
Post a Comment